শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি : | ০৮:৫৪ পিএম, ২০২৪-০৮-১৪
আব্দুল আলীম নোবেল
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে অভিযান পরিচালনা করে দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ৭ জন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৪ আগষ্ট) ভোরে উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরবর্তী সাগর থেকে তাদের আটক করা হয় বলে কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেছেন। আটকরা সকলে বাংলাদেশি নাগরিক বলে কোস্টগার্ড পক্ষ থেকে জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, টেকনাফের সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন অদূরবর্তী সাগরে মিয়ানমার দিক থেকে আসা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয় কোস্টগার্ড সদস্যদের। এ সময় তারা নৌকার চালককে থামার জন্য নির্দেশ দেন। কিন্তু পাচারকারিরা নৌকা না থামিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে।
এ সময় নৌকায় তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং সাত পাচারকারিকে আটক করা হয় বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা। তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited